জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর সিদ্দিক

মোঃ রাকিবুজ্জামান  


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক বলেছেন, “আমরা ক্ষমতায় এলেই কাউকে ঘর ছেড়ে পালাতে হবে না, মামলা বানিজ্যও বন্ধ হবে। যারা জোর করে ক্ষমতায় আসে, তারাই পালিয়ে যায়—ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন রাজনীতি চায় না।”

শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার আলীপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।


আলীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি প্রফেসর মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মজিবুর রহমান আজবাহার প্যাদা,
উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন রুহানি।

সভার প্রধান অতিথি মুফতি আবু বকর সিদ্দিক বলেন,
“নেতা বদলেছে, কিন্তু নীতি বদলায়নি” “এ দেশে বহুবার নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু মাদক, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দুর্নীতি বা মামলাবাজি কিছুই বন্ধ হয়নি। কারণ নীতি পরিবর্তন হয়নি। আমরা শুধু নেতার নয়, নীতির পরিবর্তন চাই।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের নিরাপত্তা, বিচার ও সামাজিক শান্তির রাজনীতি করে, তাই এ অঞ্চলে ভয়-ভীতি, দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শেষ করতে চান তারা।

সভায় আরো উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন উপজেলা সাংগঠনিক সম্পাদক এইচএম আবু তাহের খান,গলাচিপা পৌর সভাপতি নাজমুল হুদা রিপন,
আলীপুর ইউনিয়ন শাখার আমীর আবদুল হাই মৃধা,ইউনিয়ন শাখার সহ-সভাপতি শাহ আলম মোল্লা,প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম,
যুব আন্দোলনের সভাপতি কাওসার মীর ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসেন,
ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আরাফাত হোসেন
এ ছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও জনসভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

1

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

2

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

3

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

4

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

5

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

6

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

7

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

8

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

9

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

10

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

11

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

12

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

13

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

15

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

18

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

19

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

20