জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

 

পলাশ হাওলাদার

পটুয়াখালীর দুমকিতে ব্রিজের কাজ দুই বছর আগে শেষ হলেও নেই ব্রিজে ওঠার সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুলে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ।


জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে  উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আশুরিয়া হোতা খালের ওপর ৩২ লাখ  টাকা ব্যয়ে সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ব্রিজের কাজ শেষ হয়েছে দুই বছর তবে এখনো সেতুর দুই পাশে সংযোগ সড়কের কাজ  করা হয়নি।  স্কুলশিক্ষার্থী, বয়স্ক ও শিশুসহ সাধারণ পথচারীরা পারাপার হচ্ছেন কাঠের সাঁকো দিয়ে।


স্থানীয়রা জানান, গাবতলী ও দক্ষিন মুরাদিয়া এলাকার মানুষের দুমকি সদরে কাজে যাওয়ার জন্য এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই ইউনিয়নের কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাতকরণে বিপাকে পড়েন। এ ব্রিজের সংযোগ সড়ক না থাকায় হঠাৎ অসুস্থ হলে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসাসেবা সম্ভব হয় না। অনেক পথ ঘুরে যেতে হয়।


অটোচালক আবুল হোসেন বলেন, দীর্ঘদিন সেতুটির সংযোগ সড়ক না থাকায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। অটো নিয়ে এই রাস্তায়  যাতায়াত করা যাচ্ছে না।


উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রনীর শিক্ষার্থী মালিহা আক্তার বলেন, বর্ষা মৌসুমে অনেক ঝুঁকি নিয়ে এই সেতুটি পার হয়ে স্কুলে যেতে হয়। মাঝেমধ্যে সেতু থেকে নামার সময় পিছলে পড়ে যায় অনেক শিক্ষার্থী। স্হানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম তালুকদার বলেন, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সেতু পাড় হয়ে দুমকি আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা, উত্তর শ্রীরামপুর স.প্রা.বি ও মাধ্যমিক বিদ্যালয়, গাবতলী স.প্রা.বি এবং সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে।


স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন মৃধা বলেন, অনেক দিন ধরে দুর্ভোগে আছেন এলাকাবাসী। এই এলাকার মানুষকে সরকার মানুষ মনে করে না। মূল সেতু হয়ে গেছে অনেক দিন হয়। কিন্তু সংযোগ সড়ক হচ্ছে না। কখন কার হাত—পা ভাঙে সবসময় সে ভয়ে থাকতে হয়। ঠিকাদার কাজ করে লা পাত্তা হয়েছেন, এলজিইডি দুমকি অফিসে কয়েকবার যোগাযোগ করেছি কিন্তু কোন কাজ হচ্ছে না।


ঠিকাদার ইমরান হোসেন বলেন,  বৃষ্টির জন্য  সংযোগ সড়কের কাজ করতে পারিনি, কিছুদিনের মধ্যেই  কাজটি শেষ করা হবে।


দুমকি উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, পানি থাকায় মাটির অভাবে সংযোগ করা সম্ভব হয়নি। তবে আশা করছি দ্রুত  সংযোগ সড়কের কাজ সম্পন্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

1

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

2

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

3

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

4

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

5

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

6

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

7

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

8

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

9

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

10

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

11

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

12

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

13

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

14

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

15

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

16

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

17

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

18

কালকিনিতে দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্র নিহ

19

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

20