জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

মো ওমর খান সানি   
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠে নেমে পড়েছেন হাতপাখা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। তাঁর শুভাগমনকে ঘিরে রোববার (১৬ নভেম্বর) রাতে তাড়াইল সদর বাজারের ট্রলারঘাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ মতবিনিময় সভা।

মাগরিবের নামাজের পর শুরু হওয়া এই আলোচনা সভা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। পুরো সময়জুড়ে ছিল নেতাকর্মীদের ব্যস্ততা, উচ্ছ্বাস, আলোচনার উদ্দীপনা এবং নির্বাচনের আগাম প্রস্তুতি।

সভাটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন দলটির সহ-সভাপতি ও জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ।

 প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, জনবান্ধব কার্যক্রম এবং নির্বাচনে সংগঠনের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

 নেতাকর্মীরা তাকে ঘিরে বিভিন্ন প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন, যা উপস্থিত সবার মধ্যে নতুন উৎসাহ যোগায়।
সভায় তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে মাঠপর্যায়ের করণীয় সম্পর্কে তুলে ধরেন প্রভাষক আলমগীর। 
১. ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল।
২. তরুণ ও প্রথমবার ভোটারদের সম্পৃক্তকরণের পরিকল্পনা।
৩. এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ জনসেবামূলক উন্নয়ন প্রতিশ্রুতি।
৪. নির্বাচনী আচরণবিধি মেনে শক্তিশালী সাংগঠনিক উপস্থিতি নিশ্চিতকরণ।
 স্থানীয় রাজনীতিতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাড়াইলে এই মতবিনিময় সভাটি নতুন রাজনৈতিক উত্তাপ যোগ করেছে।

 নেতাকর্মীদের অংশগ্রহণ এবং আলোচনার পরিধি দেখে বোঝা যায়, আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা নিতে সবাই প্রস্তুত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

1

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

2

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

3

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

4

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

5

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

6

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

7

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

8

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

9

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

10

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

11

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

12

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

13

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

14

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

15

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

16

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

17

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা

19

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

20