জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

গাজী মাহমুদ পারভেজ  
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা স্কয়ার গাড়িও জব্দ করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে ইয়াবার বড় চালান নিয়ে আসছিলেন আটককৃত ব্যক্তি। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. ইব্রাহীম, যিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার লম্বাবিল হোয়াইকং এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ–ঢাকা রুটে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে নোহা স্কয়ার গাড়িটি থামিয়ে তল্লাসি করলে বিশেষ কৌশলে লুকানো ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আল আজাদ জানান, “আমাদের বিশেষ টিম রাতেই সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”

পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের মন্তব্য। মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে গজারিয়া থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

1

পটুয়াখালী-১১৪ এর চার আসনে জামায়াত ইসলামী ও শাসনতন্ত্র আন্দোল

2

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

3

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

4

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

5

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

6

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

7

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

8

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

9

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

10

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

11

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

12

পিতার ভুলে পুত্রের মৃত্যু

13

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

14

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

15

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

16

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

17

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

18

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

19

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

20