জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

  মিয়া সুলেমান

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ -২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অদম্য নারী নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান।
অনুষ্ঠানের সভাপতি নান্দাইল উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা জান্নাত তার বক্তব্যে নারী জাগরণ, অধিকার রক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা বেগম, কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খালেক এবং নান্দাইল সমূর্ত্ত জাহান মহিলা কলেজের প্রভাষক নাজমা বেগম ।

বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে ডিজিটাল যুগে কিশোরী ও নারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সফলতা ও বিশেষ অবদানের জন্য ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের সংগ্রামী জীবনের গল্প অনুষ্ঠানস্থলে উপস্থিত সবার মাঝে অনুপ্রেরণা জাগায়।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, নারী নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্কুলপড়ুয়া ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

1

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

2

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

3

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

4

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

5

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

6

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

7

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

8

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

9

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

10

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

11

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

12

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

13

কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

14

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

15

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

16

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

17

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

18

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

19

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

20