জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

 
 মো.ইমরান হোসেন

গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে ভেজাল উপাদান দিয়ে তৈরি হচ্ছিল নকল সন্দেশ। দুর্ঘন্ধযুক্ত মিষ্টির রস দীর্ঘদিন ধরে পচিয়ে তৈরি হতো এমন অস্বাস্থ্যকর খাবার। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও গাজীপুর জেলা বিএসটিআই অধিদপ্তর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলাধীন শ্রিফলতলী এলাকায় নামবিহীন ওই কারখানায় এ অভিযান পরিচালনা করে  কালিয়াকৈর উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা সহকারী  কমিশনার (ভূমি)  ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। 

তিনি জানান, দীর্ঘদিন ধরে শ্রীফলতলী এলাকায় শাহিন নামে এক ব্যক্তি নামবিহীন এই কারখানায় দুর্গন্ধযুক্ত নোংরা মিষ্টি ও রস ব্যবহার করে নকল সন্দেশ তৈরি করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সরেজমিনে এসে এখানে নকল সন্দেশ তৈরির ২৫ ড্রাম ভেজাল উপাদানসহ কার্টুন ও প্যাকেটজাত নকল পণ্য জব্দ করে সেগুলো বিনষ্ট করে দেয়া হয়েছে। এছাড়াও কারখানার মালিক শাহিনকে ২০ হাজার টাকা জরিমানা করে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার  এ.এইচ. এম ফখরুল হোসাইন  বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নকল সন্দেশ তৈরীর কারখানা বন্ধ করা হয়েছে।  ভেজাল পণ্য তৈরির যে কারখানাগুলো কালিয়াকৈরে রয়েছে আমরা সবগুলোই নজরে রাখছি, সবখানেই কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

1

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

2

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

3

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

4

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

5

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

6

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

7

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

8

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

9

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

10

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

11

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

12

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

13

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

14

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

16

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

17

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

18

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

19

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

20