জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

 মোঃ মশিউর রহমান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি অভিযোগ করে বলেন, পূর্ববর্তী সরকারের আমলে বহু ছাত্র-জনতা নির্যাতন ও হত্যার শিকার হয়েছে।
তিনি বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে রাজনীতি করি না। তবে দেশকে দুর্নীতিমুক্ত করতে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া বিকল্প নেই।”
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর বাসটার্মিনাল চত্বরে যুব–ছাত্র–নাগরিক উদ্যোগ আয়োজিত পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম আরও বলেন, “আপনার ভোট আপনার আমানত। আগামী দিনের নেতৃত্ব হতে হবে সততা, দক্ষতা ও দেশপ্রেমে অটল। দেশের ছাত্র–জনতা এমন নেতৃত্বের সাথেই থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর 

রহমান পলাশ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাজশাহী 

বিশ্ববিদ্যালয়ের ভিপি  ও  ছাত্রশিবির নেতা মোস্তাকুর রহমান জাহিদ।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক পৌর আমির মাওলানা ইউনুস আলী, পৌর সেক্রেটারি সাহিন আকতার, উলামা বিভাগের মাওলানা সাইদুজ্জামান, বাইতুলমাল সেক্রেটারি মনোয়ারুল ইসলাম মুন্না, বিভিন্ন ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন, মাওলানা আবু সায়েম, খায়রুল বাসার, হাবিবুল্লাহ, আবদুর রহমান, আবুল কাশেমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। তারা জনগণকে সচেতন থেকে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
পথসভায় যুব–ছাত্র–জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

1

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

2

মানিকগঞ্জ মুলজানে সেলফি–ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ, আহতের

3

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

4

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

5

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

6

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

7

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

8

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

9

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

10

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

11

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

12

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

13

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

14

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

15

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি

16

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

17

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

18

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

19

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

20