Mst: Meherun Nesa
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

আবু সায়েম 
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ধরমপুর গ্রাম ও হাজিনগর ইউনিয়ন পরিষদে এসব কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় রাজশাহীর পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন তাপস ফলিয়া, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রাজশাহী; হাসিনা মমতাজ, উপ-পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রাজশাহী; শিলা রানী দাস, অতিরিক্ত পরিচালক, সামাজিক নিরাপত্তা শাখা, সমাজসেবা অধিদপ্তর ঢাকা; নূর মোহাম্মদ, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় নওগাঁ; মাইনুল বাশার, সহকারী পরিচালক, সামাজিক নিরাপত্তা শাখা, সমাজসেবা অধিদপ্তর ঢাকা; এবং নিয়ামতপুর সমাজসেবা অফিসার সাদিকুর রহমানসহ সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

কর্মকর্তারা পরিদর্শনকালে বয়স্ক ভাতা প্রাপ্তদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন, তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেবার মান আরও উন্নত করার আশ্বাস প্রদান করেন। তারা জানান, সুবিধাভোগীরা যাতে কোনো অনিয়ম বা ভোগান্তির শিকার না হন এবং প্রকৃত উপযোগী ব্যক্তিরাই যাতে সরকারি এই সেবা পান—তা নিশ্চিত করতেই চলমান হালনাগাদ কার্যক্রম।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্টরা বলেন, উপকারভোগীদের তথ্য হালনাগাদে স্বচ্ছতা নিশ্চিত করা, ভাতা প্রদানে জটিলতা দূর করা এবং প্রকৃত দরিদ্র ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। কর্মকর্তাদের সরেজমিন উপস্থিতি উপকারভোগীদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

1

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

2

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

3

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

4

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

5

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

6

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

7

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

8

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

9

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

10

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

11

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

12

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

13

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

14

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

15

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

16

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

17

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

18

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

19

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

20