জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক্ষার্থী জুনায়িদ


আবু সায়েম
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রথম শ্রেণীর শিক্ষার্থী জুনায়িদ (৮)। শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে উপজেলার ৬ নং পাঁড়ইল ইউনিয়নের ওমরইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়িদ উপজেলার একই এলাকার মোঃ সুমনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি কৃষি পরিবহন ট্রাক্টর শিশুটিকে চাপা দেয়। মুহূর্তেই ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় জুনায়িদ। দুর্ঘটনার ভয়াবহতায় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়—যা উপস্থিত মানুষকে স্তব্ধ করে দেয়।

দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবার ও স্বজনদের নিকট হস্তান্তর করে।

শিশুটির আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মানিক চক ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজনের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, ওই সড়কে কৃষি ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিয়ামতপুর থানা পুলিশ বলেছে, পলাতক ট্রাক্টরচালককে শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

1

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

2

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

3

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

4

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

5

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

6

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

7

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

8

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

9

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

10

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

11

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

12

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

13

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

14

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

15

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

16

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

17

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

18

ঈশ্বরগঞ্জে চোরের জবানবন্দিতে বিএনপি নেতাদের ছেলে ও ভাইদের না

19

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

20