জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী


মোঃ সুমন
বান্দরবান ৩০০নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা'কে ধানের শীষের মনোনয়নের দাবী ও সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবীতে পাহাড়ি বাঙালি জাতী ধর্ম বর্নের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। 
সোমবার সকালে বান্দরবান জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে বিভিন্ন জাতী ধর্ম বর্নের হাজার হাজার বিএনপি নেতাকর্মী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জাবেদ রেজার পক্ষে স্লোগান দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। পদযাত্রা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলার সাতটি উপজেলা ও তেত্রিশটি ইউনিয়ন থেকে হাজার হাজার পাহাড়ি-বাঙালি জড়ো হয় পদযাত্রা কর্মসূচীস্থলে। 
পরে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা জনগোষ্ঠীর নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বীর নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার প্রমুখ।
পদযাত্রা কর্মসূচিতে বক্তাদের দাবী, পাহাড়ে পাহাড়ী-বাঙালীর সুখে দুখে পাশে দাড়াতে অসাম্প্রদায়িক ও তারুণ্যের একজন নেতা দরকার। বিএনপির প্রাথমিক মনোনীত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সাচিং প্রু জেরী বাবুকে সম্মানজনক পদে রেখে তারুণ্যের অহংকার পার্বত্যবাসীর প্রিয়নেতা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সফল মেয়র মো: জাবেদ রেজা'কে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হোক। ৩০০নং আসনে পাহাড়ী বাঙালী সর্বস্তরের বান্দরবানবাসীর দাবী একটাই। সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিল করে পার্বত্য জনপদের মানুষজন পাহাড়ি বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে জাবেদ রেজার পক্ষে মাঠে নেমেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'সহ বিএনপির হাই কমান্ড জনগনের দাবীকে মূল্যায়ন করবে এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

1

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

2

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

3

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

4

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

5

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

6

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

7

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

8

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

9

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

10

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

11

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

12

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

13

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

14

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

15

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

16

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

17

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

18

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

19

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

20