জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

তরু খান
গাইবান্ধার স্বনামধন্য আবৃত্তি সংগঠন-অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তি উপলক্ষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সংগঠনটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করে। 
‎অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক, রাজনীতিক শাহাদাত হোসেন সুজা, ক্রীড়া ব্যক্তিত্ব- পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক-জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তি প্রমতোষ সাহা, সুজন সভাপতি জিয়াউল হক কামাল, রাজনীতিক মিহির ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক অনুসুয়া দাশ, শিক্ষা কর্মকর্তা রাবিয়া বেগম, সাবেক কাউন্সিলর দিলরুবা ঝর্ণা, সাংবাদিক ময়নুল ইসলাম প্রমুখ। বিশেষ অবদানের জন্য সাংস্কৃতিক ব্যক্তি মাহমুদ সাগর মহব্বতকে তবলায় ও কবি রজতকান্তি বর্মনকে কবিতায় সম্মাননা দেওয়া হয়।  অতিথিবৃন্দ সংবর্ধিত দুই গুণীজনকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট ও অন্যান্য উপহার হাতে তুলে দেন। 
‎সংগঠনের পরিচালক কবি দেবাশীষ দাশ দেবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আবৃত্তিকার গৌতমাশীষ গুহ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে শিশু শিল্পীরা সংগীত, নৃত্য, ছড়া ও কবিতা আবৃত্তি করে। তাদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
‎উল্লেখ্য, ১লা জানুয়ারি ছিল অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে অনুষ্ঠান পেছানো হয়। 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

1

আরও এক কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

2

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

3

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

4

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

5

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

6

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

7

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

8

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

9

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

10

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

11

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

12

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

13

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

14

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

15

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

16

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

17

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

18

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

19

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

20