জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

 পলাশ হাওলাদার 

পটুয়াখালীর মহিপুরে একটি বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিনের বাড়ি পাশের মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামের আন্ধারমানিক নদীর পাড়ে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘরে তৃতীয় স্ত্রী আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি। মঙ্গলবার ভোরে ফজরের নামাজে না যাওয়ায় স্থানীয়রা তার খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা বন্ধ অবস্থায় পান। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ভিতরে ঢুকে চৌকিতে আকলিমা ও নিচে সিরাজউদ্দিনের মরাদেহ দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরে রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

1

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

2

কুমিল্লা ১১ জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী ড. তাহেরের

3

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

4

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

5

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

6

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

7

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

8

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

9

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

10

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

11

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

12

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

13

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

14

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

15

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

16

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

17

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

18

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

19

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

20