জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে ডিসির সংবর্ধনা

 গাজী মাহমুদ পারভেজ 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করে মুন্সিগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করেছেন রাদওয়ান রিদভী আকিফ। এই অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনায় অংশ নেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক জাতীয় মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করায় আকিফকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তাঁর হাতে সপুষ্পক অভিনন্দন স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খোন্দকারসহ আকিফের অভিভাবকবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, “আকিফের এই কৃতিত্ব শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি মুন্সিগঞ্জ জেলার গর্ব। তাঁর এই অর্জন জেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি আকিফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ গঠনে তাঁর অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, রাদওয়ান রিদভী আকিফ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সন্তান। তিনি রাজধানীর ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠ প্রচেষ্টার ফলেই তিনি বুয়েট ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মেধাস্থান অর্জনে সক্ষম হয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, আকিফের এই সাফল্য প্রমাণ করে—উপযুক্ত দিকনির্দেশনা ও নিষ্ঠা থাকলে জেলা পর্যায়ের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তাঁর এই অর্জন মুন্সিগঞ্জসহ সারাদেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১৩ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

1

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

2

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

3

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

4

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

5

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

6

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

7

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

8

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

9

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

10

নোয়াখালী ২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন জয়নুল আবেদীন

11

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

12

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

13

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

14

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

15

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

16

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

17

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

18

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

19

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

20