জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক


মামুন মাস্টার

স্বাধীনতার ৫৩ বছর পার হলেও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চৌউরাশ-হরিনাচালা সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে কয়েক হাজার মানুষের যাতায়াতে নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীরা পড়ছেন চরম দুর্ভোগে। এমনকি কোনো রোগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সুযোগও থাকে না। স্থানীয়রা জানান, বর্ষায় এই রাস্তা পাড়ি দিতে হলে হাঁটু কাদা মাড়িয়ে চলতে হয়; শুকনো মৌসুমেও ধুলাবালিতে নাকাল হতে হয় যাত্রীদের।

চৌউরাশ থেকে হরিনাচালা পর্যন্ত এই সড়কটি ঘাটাইল উপজেলা সদর ও জেলা শহরের সঙ্গে সংযোগের একমাত্র পথ। স্বাধীনতার আগে সড়কটি নির্মিত হলেও এরপর থেকে আর কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি। প্রতিদিন ৪-৫টি গ্রামের কয়েক হাজার মানুষ কৃষিকাজ, শিক্ষা, চিকিৎসা ও পণ্য পরিবহনের জন্য এ সড়ক ব্যবহার করে আসছেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে এ এলাকার আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন,

“স্বাধীনতার পর থেকে এই সড়কের উন্নয়নের কোনো উদ্যোগ আমরা দেখিনি। প্রতিটি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর আর কেউ খোঁজ নেন না।”

আরেক বাসিন্দা হাজেরা খাতুন জানান,

“গর্ভবতী নারী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসে না। আমাদের নিজেদের কাঁধে করে হাসপাতালে নিতে হয়।”

স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্তৃপক্ষ এলাকায় অনেক রাস্তা নির্মাণ করলেও চৌউরাশ-হরিনাচালা সড়কটি এখনো তাদের দৃষ্টির বাইরে রয়ে গেছে।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান বলেন,

“রাস্তাটির বিষয়ে আমার বিস্তারিত ধারণা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ঘাটাইলের এই জনবহুল অঞ্চলের মানুষও অবশেষে উন্নয়নের সুফল পেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের কাজ চুরি করা নয়

1

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

2

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

4

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

5

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

6

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

7

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

8

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

9

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

10

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

11

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

12

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

13

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

14

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

15

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

16

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

17

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

18

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

19

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

20