জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নিরাপত্তা, নির্ভয়ে ভোটের আহ্বান ইউএনওর

মনির আহমদ আজাদ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়।

এ উপলক্ষে আমিরাবাদ ও কলাউজানসহ উপজেলার বিভিন্ন এলাকায় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, “আপনার ভোট আপনি নিজেই-দেখে-শুনে, বুঝে যাকে খুশি তাকেই ভোট দেবেন। কোনো ধরণের ভয় পাওয়ার কারণ নেই। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবেন।”

তিনি আরও বলেন, “কোনো অপশক্তিকে এলাকায় মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

ইউএনও জানান, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে লোহাগাড়ায় বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। প্রয়োজন অনুযায়ী র‍্যাবও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, “এই নির্বাচনে সবাই সুন্দর পরিবেশে, শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রশাসন আপনাদের পাশে আছে।”

সভায় উপস্থিত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, ভয়ভীতি বা বিশৃঙ্খলা রোধে লোহাগাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।  

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

1

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

2

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

3

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

4

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

5

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

6

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

7

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

8

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

9

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

10

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

11

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

12

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

13

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

14

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

15

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

16

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণের দোকান চুরি, ৯ ভরি স্বর্ণালং

17

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

18

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

19

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

20