জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

মোঃ ইকবাল হোসেন খান 


মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিআরডিবি মাঠে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে আয়োজিত এই কর্মসূচিতে প্রথমে গোপালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা ভেটেনারি সার্জন ডা. গোলাম মোর্শেদ, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে গৌরব, অহংকার ও স্বাধীনতার এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিরস্মরণীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

1

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

2

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

3

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

4

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

5

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

6

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

7

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

8

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

9

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

10

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

11

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

12

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

13

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

14

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

15

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

16

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

17

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

18

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

19

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

20