Md Obaydul
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত


জগৎ দাশ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ পুলিশ, বাঘাইছড়ি থানার আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 
‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত সভায় বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহামুদুল হাসান।
‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা।
‎এছাড়াও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, নারী নেত্রী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। 
‎অনুষ্ঠানে বক্তারা বলেন,“জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ভিক্টিম সাপোর্ট”—যা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেন্ডার ভিত্তিক সহিংসতা শুধু কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ নয়, বরং এটি গোটা সমাজ ও জাতির অগ্রযাত্রার অন্তরায়। নারী, শিশু বা পুরুষ—যে কেউ এর শিকার হতে পারে। বিশেষ করে আমাদের নারীরা ও কন্যাশিশুরা প্রায়শই এই সহিংসতার শিকার হয়ে থাকে।
‎এসময় বক্তারা আরো বলেন, সহিংসতা প্রতিরোধের জন্য সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। আমরা যদি পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজে পরস্পরের প্রতি সম্মান, ভালোবাসা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে পারি, তবে এ ধরনের সহিংসতা অনেকাংশে কমে যাবে। যারা ইতিমধ্যে সহিংসতার শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। ভিক্টিমদের সহায়তা, মানসিক সমর্থন, আইনি সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এজন্য সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বোপরি সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

1

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

2

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

3

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

4

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

5

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

7

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

8

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

9

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

10

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

11

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

12

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

13

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

14

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

15

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

16

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

17

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

18

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

19

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

20