জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

আসাদুর জামান প্রান্ত,মাভাবিপ্রবি প্রতিনিধি

‎রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়নের সহযোগিতায় "ট্রিজ ফর লাইফ" শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর (সোমবার)
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইবি তালিমাতে কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় অধ্যয়নরত ইয়াতিম শিশুদের মাঝে ফলের চারাগাছ বিতরণ ও মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাভাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সামছুল আলম (শিবলী), প্রোগ্রাম চেয়ার ছিলেন রোটারিয়ান অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন, উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ড. মোহা. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্মদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন। প্রোগ্রাম পরিচালনা করেন ক্লাবের পাস্ট সেক্রেটারি আরিফুল ইসলাম। এছাড়া সহযোগী সংগঠনে রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর প্রেসিডেন্ট সাকিব হাসান খান সহ ক্লাবের সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
‎কর্মসূচির প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুস্থ প্রজন্ম গঠনের জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, জীববৈচিত্র্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও অপরিহার্য।

‎এসময় অতিথিরা বলেন, ইয়াতিম শিশুদের হাতে এই চারা তুলে দেওয়া কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, বরং তাদের জীবনে সবুজের ছোঁয়া এনে দেওয়ার একটি মানবিক প্রয়াস।
'‎ট্রিজ ফর লাইফ' শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারাদেশে রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়ন এর সহযোগিতায় রোটারি ক্লাবের পক্ষ থেকে ৩৫ হাজার বৃক্ষ চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়। 
‎পরিবেশবান্ধব এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

1

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

2

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

3

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

4

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

5

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

6

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

7

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

8

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

9

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

10

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

11

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

12

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

13

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

14

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

15

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

16

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

17

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

18

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

19

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

20