জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগমুক্ত হলো চরহাদী গ্রামবাসী

মোঃ রাকিবুজ্জামান 
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরহাদী গ্রামে যুব অধিকারের পরিষদের নেতাকর্মীদের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যুব অধিকার পরিষদের উদ্যোগে ভাঙ্গলকৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।

দীর্ঘদিন ধরে চরহাদী গ্রামের এই সড়কটি পানির স্রোত ও জোয়ার-ভাটার কারণে ক্ষতিগ্রস্ত ছিল। ফলে স্থানীয়দের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন চরম ভোগান্তি পোহাত। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে থাকত, এতে কৃষি ফসলের জমিও ক্ষতির মুখে পড়ত।

এ অবস্থায় যুব অধিকারের পরিষদের চরহাদী ইউনিটের নেতাকর্মীদের মিলে নিজস্ব উদ্যোগে ও উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সহযোগিতায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে তাদের তত্ত্বাবধানে ভেকু দিয়ে রাস্তা ভরাট, মাটি ফেলা ও সমতল করার কাজ সম্পন্ন হয়।

সংস্কার কাজে অংশ নেন যুব অধিকার পরিষদের নেতা ইলিয়াস মোল্লা, আক্কাস খলিফা, সাইফুল ইসলাম, মোজাম্মেল প্যাদা, হাসান গাজীসহ স্থানীয় তরুণ নেতাকর্মীরা। তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।

যুব অধিকারের পরিষদের নেতা মো. সাইফুল ইসলাম বলেন,

“এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ দেখে আমরা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নিই। উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সহযোগিতায় আজ এই কাজটি বাস্তবায়ন করতে পেরেছি। মানুষের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি।”

স্থানীয় বাসিন্দারা বলেন,
“দীর্ঘদিন ধরে এই রাস্তা ভাঙা অবস্থায় ছিল। বাচ্চারা স্কুলে যেতে পারত না, কৃষিপণ্য আনা-নেওয়াও ছিল কষ্টসাধ্য। জোয়ার-ভাটার পানিতে জমির ফসল নষ্ট হতো। এখন রাস্তা সংস্কার হওয়ায় আমরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ।”

গ্রামবাসীর মতে, যুব অধিকারের পরিষদের এই উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কার নয়—এটি তরুণ নেতৃত্বের মানবসেবামূলক মনোভাব ও সামাজিক দায়বদ্ধতার বাস্তব প্রতিফলন।

বর্তমানে সংস্কারকৃত সড়ক দিয়ে মানুষ নির্বিঘ্নে চলাচল করছে, শিক্ষার্থীদের স্কুলে যেতে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। ফলে চারাদি গ্রামে নতুনভাবে প্রাণ ফিরে এসেছে উন্নয়ন ও সহযোগিতার চেতনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

1

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

2

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

3

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

4

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

5

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

6

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

7

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

8

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

9

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

10

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

11

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

12

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

13

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

14

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

15

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

16

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

17

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

18

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

19

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

20