জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

 শাহজাহান  হেলাল

  ফরিদপুরের মধুখালীতে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে কালীগঙ্গা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার ১ফেব্রুয়ারি  সকাল সাড়ে ৭টা থেকেই কুমার নদীর তীরে হাজার হাজার ভক্ত ধর্মীয় আবেগ ও উৎসাহের সঙ্গে গঙ্গাস্নানে অংশ নেন। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজন এখানে সমবেত হন। পবিত্র গঙ্গাস্নানের মাধ্যমে তারা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। পূণ্যার্থী গৌতম দাস বলেন, “গঙ্গাস্নানের মাধ্যমে নিজের ও পরিবারের জন্য আরোগ্য কামনা করেছি। বিশ্বাস করা হয়, এই গঙ্গাস্নানে অতীতের সকল পাপ কর্ম ম্লান হয়। এখানে এসে মনে হয় সব মনোবেদনা দূরে সরে যায়।” আরেক পূণ্যার্থী অসীম বিশ্বাস বলেন, “এত ভক্ত একত্রিত হয়ে গঙ্গাস্নানে অংশ নিলে সত্যিই এক বিশেষ অনুভূতি তৈরি হয়। গঙ্গাস্নানের মাধ্যমে অতীতের পাপ মোচন হয়।”
 এ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাব্বাত হায়াত মিয়া,  রায়পুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখসহ  বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
পুরোহিত কাঙ্গাল অনিল সাধু বলেন, “শাস্ত্র মতে পবিত্র গঙ্গাস্নানের মাধ্যমে মানুষের পাপ মোচন হয় এবং ভক্তরা ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করেন। গঙ্গা মাকে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র স্নানের মাধ্যমে মন ও আত্মা পরিশুদ্ধ হয়। গঙ্গাস্নান উপলক্ষে কুমার নদীর তীরে ঐতিহ্যবাহী লোকজ মেলা বসে। মেলায় নাগরদোলা, বাহারী খাবারের দোকান, মিষ্টান্ন, প্রসাধনীসহ বিভিন্ন লোকজ মেলা বসে।
মধুখালী থানার উপ পরিদর্শক মাসুদ রানা বলেন, “গঙ্গাস্নান উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং স্বেচ্ছাসেবকরা সার্বিক সহায়তা করছেন। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছ।
উল্লেখ্য, কালীগঙ্গা এলাকার কুমার নদীতে গঙ্গাস্নানের এই ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। প্রতিবছর মাঘী পূণিমায় এখানে পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

1

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

2

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

3

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

4

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

5

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

6

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

7

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

8

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

9

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

10

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

11

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

12

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

13

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

14

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

15

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

16

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

17

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

18

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

19

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

20