Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

মোঃ মশিউর রহমান

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন
দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
পরিদর্শনকালে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দও তাঁকে স্বাগত জানান।
পরিদর্শন শেষে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে দিনাজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনকে ধন্যবাদ জানানো হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার হবে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

1

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

2

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

3

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

4

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

5

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

6

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

7

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

8

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

9

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

10

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

11

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

12

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

13

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

14

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

15

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

16

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

17

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

18

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

19

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

20