বিশেষ প্রতিনিধি (পিরোজপুর)
মো আমিনুল ইসলাম
পিরোজপুর মঠবাড়িয়ায় ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ।
৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭-ই ডিসেম্বর বুধবার বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রাইসুল ইসলাম, থানার ওসি সুজন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার নজরুল ইসলাম, খাস মহল লতিফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এই প্রতিযোগিতায় মঠবাড়িয়ার সকল এস্থরের ক্রীড়া প্রতিযোগিরা অংশ-গ্রহন করেন।