জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-১

সেলিম হোসেন 
বগুড়া শহরের রেলওয়ে স্টেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সেউজগাড়ী পানির ট্যাংকির রোড, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জোনাল অফিসের সামনে থেকে যুব সমাজ ধ্বংসকারী সর্বনাশা ২৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  ব্যবসায়ী আঃ ওয়াহাব (৪০) কে, গত বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা গ্রেফতার করে। 
কূ-খ্যাত ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী হলো, মোঃ আঃ ওয়াহাব (৪০), পিতা মৃত আব্দুল বাছেদ, বর্তমান সাং-জামুরহাট (শ্বশুর মোঃ আজিজুল হক সঞ্জাব মেম্বার এর বাড়ি), থানা-শিবগঞ্জ। স্থায়ী সাং যোগীর ভবন, কাহালু। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে জব্দকৃত আলামত সাদা রংয়ের একটি প্লাষ্টিকের বস্তার মধ্যে নীল রংয়ের প্লাষ্টিকের ঝুড়ির ভিতরে থাকা কাঁচা সুপারির নিচে ঝুড়ির তলায় অতিরিক্ত প্লাষ্টিকের প্রলেপ দিয়ে বিশেষ কৌশলে লুকায়ে অবস্থায় রক্ষিত সাদা রংয়ের একটি পলিথিনের মধ্যে ২৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শহরের সেউজগাড়ী পানির ট্যাংকির রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস জোনাল অফিসের সামনে আঃ ওয়াহাব (৪০) নামে ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য অবস্থান নিয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই শামীম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ ওয়াহাব নামে ব্যক্তি কৌশলে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাহাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশ দেখে পালানোর কারণ জানতে চাইলে, সে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সাক্ষীদের দ্বারা আমিসহ সঙ্গীয় অফিসার ফোর্সদের দেহ তল্লাশী করে ধৃত আসামী মোঃ আঃ ওয়াহাব (৪০) এর দেহ তল্লাশী করাকালে তাহার ডান হাতে ধরে থাকা সাদা রংয়ের একটি প্লাষ্টিকের বস্তার মধ্যে নীল রংয়ের প্লাষ্টিকের ঝুড়ির ভেতরে থাকা কাঁচা সুপারির নিচে ঝুড়ির তলায় অতিরিক্ত প্লাষ্টিকের প্রলেপ দিয়ে বিশেষ কৌশলে লুকাইত অবস্থায় রক্ষিত সাদা রংয়ের একটি পলিথিনের মধ্যে ২৭০০ পিচ জব্দকৃত আলামত ও আসামীকে নিজ হেফাজতে গ্রহণ করি। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গোপনে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামী উদ্ধারকৃত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১)সারণির ১০(খ) ধারার অপরাধ করিয়াছে। ধৃত আসামী দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে পাকা রাস্তায় পরে গিয়ে সামান্য আহত হওয়ায় তাকে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

1

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

2

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

3

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

4

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

5

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আ

6

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

7

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

8

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

9

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

10

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

11

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

12

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

13

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

14

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

16

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

17

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

18

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

19

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

20