জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

ফয়ছল আহমদ নুমান

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

১২ ও ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছসহ বালু উত্তোলনকারী নৌকা আটক করা হয়।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ তিনটি গাড়ি আটক করা হয়।

অভিযানগুলোতে আটককৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১,৩১,৭৩,৩৬৫ টাকা।

আজ (১৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র পাচার রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

1

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

2

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

3

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

4

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

5

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

6

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

7

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

8

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

9

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

10

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

11

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

12

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

13

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

14

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

15

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

16

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

17

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

18

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

19

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

20