জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

 মোঃ সাদ্দাম হোসেন  

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের দেশ থেকে বিদায় করবে। তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজদের জন্য বাংলাদেশে আর কোনো জায়গা নেই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বরিশালের বেলস পার্ক মাঠে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

চরমোনাই পীর অভিযোগ করেন, গত ৫৩ বছরে ক্ষমতাসীনরা বিদেশে অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের ক্ষোভ এখন তীব্র। জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনের সঙ্গে বেঈমানি যারা করবে, দেশের রাজনীতিতে তাদের স্থান নেই।

তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে দেখে মানুষ পরিবর্তন চায়। ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের রোগমুক্তি কামনা করেন।

মহাসমাবেশে ইসলামপন্থী আটটি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

1

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

2

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

3

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

4

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

5

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

6

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

7

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

8

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

9

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

10

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

11

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

12

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

13

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

14

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

15

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

16

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

17

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

18

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

19

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

20