জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ্যাডভোকেসি সভা


আব্দুল্লাহ আল মামুন
স্থানীয় পর্যায়ে কৃষিনীতি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা উন্নয়ন প্রক্রিয়ায় FSFSSO প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সরকারের কাছে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সহ-বাস্তবায়নে ছিল উলাসী সৃজনী সংঘ (ইউএসএস)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে যশোরের মণিরামপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে এবং সম্পাদক বন্যা দাশের উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উলাসী সৃজনী সংঘের স্ববল প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর ব্রজেন্দ্রনাথ।
এ্যাডভোকেসি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা এবং সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নে প্রান্তিক কৃষক, নারী ও নাগরিক সমাজের প্রতিনিধিত্ব অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে FSFSSO-এর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হলে নীতিমালা বাস্তবায়ন আরও অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ হবে বলে তারা মত প্রকাশ করেন।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে সরকারের কাছে দাবিসমূহ যথাযথভাবে উপস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

1

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

2

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

3

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

4

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

5

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

6

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

7

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

8

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

9

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

10

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

11

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

12

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

13

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

14

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

15

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

16

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

17

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

18

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

19

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

20