জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আবু সায়েম 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) নওগাঁ জেলার সাপাহার উপজেলার ২নং গোয়ালা ও ৬নং শিরন্টি ইউনিয়নে ব্যাপক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে জনতার এমপি, তৃণমূলের জনপ্রিয় নেতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মোছাঃ ফরিদা বেগম নিজে নেতৃত্ব দিয়ে এলাকার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন।

তিনি সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়কালে বলেন,

> “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জনগণের মুক্তি ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের পথ সুগম হবে।”

লিফলেট বিতরণকালে বিএনপি, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জনগণের কাছে ৩১ দফার মূল উদ্দেশ্য ও তা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল পর্যায়ে বিএনপির এই ধারাবাহিক প্রচারণা কর্মসূচি আসন্ন জাতীয় নির্বাচনে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

1

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

2

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

3

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

4

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

5

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

6

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

7

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

8

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

9

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

10

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

11

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

12

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

13

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

14

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

15

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

16

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

17

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

18

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

19

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

20