জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

 মোঃএরশাদুল হক 

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণির চরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। উল্লেখ নারায়ণপুর ইউনিয়নটি একটি দ্বিপ চড়,যেখানে যাতায়াতের একমাত্র বাহন নৌকা ও ঘোড়ার গাড়ি । খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুল ইসলামের বাড়ির পাশেই একটি ছোট চায়ের দোকান রয়েছে, যা দিয়েই তাদের সংসার চলত। তাদের সংসারে রয়েছে দুই কন্যাসন্তান। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় আজিজুল ইসলাম বড় মেয়েকে সঙ্গে নিয়ে কালারচর বাজারে তার চায়ের দোকানে চা ও পিয়াজু বিক্রি করছিলেন। আর চার বছরের ছোট মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন শহিদা বেগম।
রাত ৮টার দিকে টিউবওয়েলের পাড় থেকে মানুষের গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, শহিদা বেগম মাটিতে পড়ে আছেন এবং তার গলা দিয়ে প্রচুর রক্ত ঝরছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, “শহিদার গলা ও হাতে বিভৎসভাবে কোপানো হয়েছে। আশপাশে কোনো অস্ত্র পাওয়া যায়নি। টিউবওয়েল এলাকা চারদিক থেকে টিনের বেড়া দিয়ে ঘেরা। সহজে পালিয়ে যাওয়ার সুযোগ নেই। ধারণা করা হচ্ছে, ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত।
কচাকাটা থানার ওসি সোহেল রানা বলেন, “ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে দুটি নদী ও কয়েকটি চর পার হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। এলাকা অত্যন্ত দুর্গম। শহিদা বেগম ভাত রান্নার জন্য চাল ধুতে টিউবওয়েলের কাছে গেলে তার গলার শ্বাসনালী কেটে দেওয়া হয়। আত্মরক্ষার চেষ্টা করায় তার হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, “খবর পেয়ে তার স্বামী বাজার থেকে ডাক্তার নিয়ে আসেন। তবে ততক্ষণে শহিদা বেগম মারা যান। এলাকাবাসী কেউ স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। আমরা ঘটনার তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

1

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

2

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

3

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

4

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

5

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

6

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

7

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

8

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

9

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

10

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

11

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

12

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

13

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

14

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

15

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

16

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

17

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

18

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

19

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

20