এসকে এম মহসিন রেজা
খুলনার কয়রায় অন্তর্ভুক্তিমূলক 
দুর্যোগ ঝুঁকি নিরসনে পরিকল্পনা যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৯ নভেম্বর) উপজেলা কয়রা সদরের আনসার ভিডিপির হলরুমে 
কারিতাস বাংলাদেশ (ডি সি এফ) প্রকল্পের
 আয়োজনে এ পরিকল্পনা যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। 
এ সভায় মহারাজপুর ইউনিয়নের প্যানেল 
চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন 
উপজেলা কৃষি কর্মকর্তা ভরপ্রাপ্ত তরুণ 
রায়,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ 
মামুনুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, 
ফায়ার সার্ভিস টিম লিডার মোহাম্মদ আবদুল আহাদ, 
সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, রিয়াসাদ আলী,
 সিবিএম গ্লোবাল এর ডিজেবিলিটি ইনক্লিউশন অফিসার তানজিনা
 সাইফুল এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য 
আবু সাঈদ, আব্দুল মান্নান, কামাল হোসেন সহ কারিতাস বাংলাদেশের 
পক্ষ থেকে হাসিবুল ইসলাম টুটুল,
 প্রতিবন্ধী সদস্য সাহাবাজ হোসেন, আরাফাত হোসেন এবং মর্জিনা খাতুন। 
পরিকল্পনায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন লবণাক্ততা বৃদ্ধি, 
প্রাইমারি লেবেলের চিকিৎসা ব্যবস্থা সহ আশ্রয়কেন্দ্রের উন্নত 
প্রস্তুতি  সহ প্রতিবন্ধীবান্ধব উদ্ধার ব্যবস্থার সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। 
অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে তথ্য ও প্রয়োজনীয় সংশোধনী ও উপস্থাপন করেন। 
কর্মপরিকল্পনা যাচাই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,
 দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।