জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ওডিগনিটি কিটস বিতরণ।

আনারুজ্জামান।।

 আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
লিনিয়েলা ফন্ডস নেদারল্যান্ডস-এর অর্থায়ন এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহযোগিতায় আইডিয়াল কর্তৃক বাস্তবায়িত ম্যাপইনসিবিআর প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। আইডিয়াল এর পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলামেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসি (ল্যান্ড) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক ও আশাশুনি ইউপির চেয়ারম্যান প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ চন্দ্র মন্ডল। এছাড়া ব্র্যাক, বারসিক, উত্তরণ, ইএসডিও, বাংলাদেশ ন্যাজারীন মিশন, উন্নয়ন, সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সাস ও ব্রেকিং দ্য সাইলেন্সসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, ৬টি খাতা, ১২টি কলম, পেন্সিল, রাবার, কাটার, পেন্সিল বক্স ও জ্যামিতি বক্সসহ শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, অর্থনৈতিক বাধা কমানো, স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি শিক্ষাগত বৈষম্য কমানোর উদ্দেশ্যে প্রদান করা হয়। এছাগা ৮০ জন প্রতিবন্ধী কিশোরীকে ডিগনিটি কিটস হিসেবে বালতি, মগ, আট পিসের দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, কাপড় কাচা সাবান, গায়ে মাখা সাবান, তোয়ালে, নখ কাটার মেশিন, চিরুনি, অ্যান্টিসেপটিক লিকুইড এবং ব্যবহারবিধিসহ প্রয়োজনীয় উপকরণ মানষিক স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্য ঝুঁকি হ্রাস, পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধি সম্মান ও মর্যাদা রক্ষা, স্কুল ড্রপআউট কমানো, অর্থনৈতিক সহায়তা কমানোর উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান অতিথিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যাপ ইন সিবিআর প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুর জামান। সহযোগিতায় ছিলেন সিবিআর কর্মী সুব্রত বাছাড়, করবী স্বর্ণকার, শেখ ইউসুফ আলী, লিটন দাশ, সাইজুল ইসলাম, লিটন মন্ডলসহ প্রকল্পের কর্মীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

1

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

2

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

3

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

4

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

5

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

6

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

7

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

8

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

9

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

10

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

11

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

12

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

13

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

14

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

15

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

16

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

17

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

18

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

19

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

20