জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

 মোঃ হেলাল উদ্দিন সজীব  

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ভোলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় স্থানীয় ২০ জন কোরআনে হাফেজদের অংশগ্রহণে শহরের মহাজনপট্টিতে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ কোরআন খতম করা হয়। 

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভোলা জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
কোরআন তেলাওয়াতকারী মাদরাসা ছাত্র কোরআানে হাফেজ ছাত্ররা  বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা কোরআন খতম করেছি এবং তাহার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন তাঁহাকে জান্নাতের উচ্চমাকাম দান করেন।

শোক প্রকাশ করে ভোলা জেলা বিএনপি আহ্বায়ক ও ভোলা-১ আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী  বেগম খালেদা জিয়া।

 মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন।

 কোরআনে হাফেজদের নিয়ে তার জন্য আজকে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি।

 আগামী ৭ দিনের জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা যথাযথভাবে পালিত হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

1

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

2

ফুলবাড়িয়া কৃষকের ধান কেটে দিলেন ধানের শীষের মনোনীত প্রার্

3

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

4

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

5

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

6

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

7

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

8

রাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

9

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

10

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

11

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

12

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

13

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

14

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

15

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

16

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

17

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

18

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

19

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

20