জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

 মোঃ রাতুল হাসান লিমন


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়া এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, একজন প্রার্থীর ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জনমনে আরও অনিশ্চয়তা তৈরি হবে বলে তারা সতর্ক করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আসিকুজ্জামান অনু, বর্তমান সভাপতি মনির হোসেন জিয়া, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক হোসেন, তোলারাম কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. ইমাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

1

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

2

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

3

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

4

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

5

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

6

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

7

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

8

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

9

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

10

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

11

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

12

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

13

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

14

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

15

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

16

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

17

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

18

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

19

টাঙ্গাইলে কেক তৈরিতে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

20