জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

 মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল

সুনামগঞ্জের ছাতকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৌরসভার চরেরবন্দ, বৌলা ও তাতিকোনা গ্রামে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও গত দুই-তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।


এ সময় বাক প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীর অসহায় সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশু এবং এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের চরেরবন্দ, বৌলা, তাতিকোনা ও জাউয়া বাজার বড়কাপন এলাকার দরিদ্র শীতার্ত মানুষদের পাশাপাশি হাসনাবাদ এতিমখানা ও ছাতক এতিমখানার শিশুদের মধ্যেও কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রকৃত দুস্থদের সঠিকভাবে শনাক্ত করে সম্মিলিতভাবে সহায়তার আওতায় আনা জরুরি। আশপাশে কোনো প্রকৃত অসহায় মানুষ চোখে পড়লে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

1

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

2

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

3

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

4

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

5

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

6

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

7

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

8

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

9

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

10

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

11

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

12

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

13

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

14

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

15

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

16

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

17

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

18

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

19

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

20