জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের গরু দান

 মোঃ গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. শওকত আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি গরু সহায়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মো. মিজানুর রহমান।জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের তিলকী গ্রামের শওকত আলীর গোয়ালঘরে আগুন লাগে। এতে তার চারটি গরু, দুটি ছাগল ও হাঁস-মুরগি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে মারা যায় চারটি গরু ও দুটি ছাগল। এতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মো. মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি গরু সহায়তা প্রদান করেন।

ড. মিজানুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এলাকার বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. লোকমান আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়নের মাওলানা আব্দুর রউফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হক, ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

1

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

2

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

3

নোয়াখালী ২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন জয়নুল আবেদীন

4

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

5

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

6

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের যোগদান

7

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

8

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

9

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

11

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

12

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

13

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

14

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

15

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

16

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

17

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

18

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

19

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

20