জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

আরিফ রব্বানী

ময়মনসিংহের সদর উপজেলার ৯৩ নং ভাবখালী 
 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

 এ উপলক্ষ্যে সোমবার (৩০ডিসেম্বর) সকাল ১১টায়  বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্নার  সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দাতা সদস্য হাবিবুর রহমান,বিএনপি নেতা শাহীন ইসলাম সোহেল, স্বপন মিয়া,সুমন ও অভিভাবক মিল্টনসহ অন্যান্য  অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফলাফল অতিথিদের হাতে তুলে দেন। 
এরপর  অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

 ফলাফল প্রকাশ শেষে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে ফলাফল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না বলেন, “শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক গঠনে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 

এ সময় বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন ,শিলা, জুতি ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

2

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

3

সুখের মোহ

4

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

5

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

6

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

7

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

8

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

9

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

10

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

11

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

12

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

13

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

14

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

15

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

16

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

17

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

18

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

19

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

20