জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

সুমন আহমদ খান 
যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না। আজ সেটিই প্রমাণিত। তিনি আরও বলেন, যিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন, তিনি মানুষের হৃদয়ে স্থান করে নেন তাকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না।

বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন ছিল ন্যায়, নীতি ও স্বনির্ভরতার ভিত্তিতে গঠিত। তাঁর তিনটি মূলনীতি বহুদলীয় গণতন্ত্র, স্বনির্ভরতা ও জাতীয়তাবাদ বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, ৭ নভেম্বর শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের ঐক্যের প্রতীক। এই ঐক্যই জাতির স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি–পরিবেশ–জীবন

1

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

2

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

3

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

4

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

5

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

6

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

7

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত ল

8

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

9

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

10

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

11

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

12

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

13

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

14

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

15

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

16

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

17

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

18

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

19

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

20