গণভোট ২০২৬ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আস্থা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এ সময় সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চললেও স্লোগানের কারণে প্রধান অতিথি ড. আসিফ নজরুল তাঁর বক্তব্য শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সভার কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়। তবে আয়োজকরা জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় জেলা প্রশাসন মাসুদুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক
1
পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ
2
নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্
3
চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়
4
জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং
5
অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে
6
আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত
7
ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস
8
জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ
9
সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে
10
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে
11
নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ