রবিউল বাপ্পী
প্রকাশঃ 16-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

পাঁচ দিনে বদলে গেল দৃশ্যপট। গত ১১ এপ্রিল  স্প্রিন্টার জহির রায়হান বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ২০২৪ সালের সেরা অ্যাথলেটের পুরস্কার পেয়েছেন। এর চারদিন পর আজ (বুধবার) রাতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন তাকে ছয় মাসের জন্য অ্যাথলেটিক্সের সকল কর্মকাণ্ড থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গ করায় জহির রায়হানকে ফেডারেশন এই শাস্তি প্রদান করেছে এমন এক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম। 

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ইসমাইলের পরিবর্তে জহির রায়হানকে মনোনয়ন দিয়েছিল ফেডারেশন। সেই জহির রায়হান চীনে অংশগ্রহণের পর গণমাধ্যমের সামনে হিটে বাদ পড়ার পেছনে নিজ খরচে অনুশীলন করেছেন বলে মন্তব্য করেন। ফেডারেশনের দাবি– জহির তার সংস্থা নৌ-বাহিনীর অধীনে অনুশীলনে ছিলেন। মিডিয়ায় তার এমন মন্তব্যে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মত কর্তাদের। 

সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের ক্যাম্পে ছিলেন জহির। চীন থেকে ফিরে এসে তিনি ক্যাম্পে যোগদান করলেও ঈদের পর আর আসেননি। জাতীয় অ্যাথলেটিক্সের ক্যাম্প আর্মি স্টেডিয়ামে হলেও, তিনি বিকেএসপিতে ক্যাম্প করেছেন। এই বিষয়টি তার সংস্থাকে অবহিত করেছে ফেডারেশন। এর প্রেক্ষিতে সংস্থা থেকে কোনো উত্তর পায়নি ফেডারেশন।

ক্যাম্পে যোগদান না করে বিকেএসপিতে অবস্থানের জন্য ফেডারেশন জহির রায়হানকে শোকজও করেছিল। সেই শোকজের উত্তর দেননি দেশের অন্যতম সেরা এই অ্যাথলেট। সকল বিষয় পর্যালোচনা করে অ্যাথলেটিক্স ফেডারেশন জহির রায়হানকে ৬ মাসের জন্য অ্যাথলেটিক্সের সকল কর্মকাণ্ড থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি তাকে দ্বিতীয়বারের জন্য সর্বোচ্চ সর্তকর্তাও দেওয়া হয়েছে। 

২০২১ সালে স্প্রিন্টার জহির রায়হান টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেন। সেই জহির পরবর্তীতে ব্যক্তিগত ঘটনায় জেল হাজতেও ছিলেন। নৈতিক স্খলন, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হওয়ায় ফেডারেশন ২০২১ সালের ৯ ডিসেম্বর তাকে অনির্দিষ্টকালের জন্য অ্যাথলেটিক্স থেকে বহিষ্কার করে। আইনি প্রক্রিয়ার পর ভবিষ্যতে এরকম কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হওয়ারও অঙ্গীকার করেন জহির। এর প্রেক্ষিতে ফেডারেশন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। 

অ্যাথলেটিক্সে পুনরায় ফিরে জহির তার ৪০০ মিটার ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। ২০২৪ সালে ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে রৌপ্যও জেতেন তিনি। এভাবেই দেশের অন্যতম শীর্ষ অ্যাথলেটে পরিণত হন স্প্রিন্টার জহির রায়হান। জেল ও নিষেধাজ্ঞা পেরিয়ে অ্যাথলেটিক্স অঙ্গনে আবার দোর্দন্ড প্রতাপে ফিরেছিলেন। সেই জহির আবার ফেডারেশনের নিষেধাজ্ঞায় পড়ে আবারও ক্যারিয়ার সংকটে পড়েছেন। আজ ঘোষিত সাজা নিয়ে জহির কোনো মন্তব্য করতে চাননি। কিছুদিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে তার অবস্থান ও ফেডারেশনের কর্মকাণ্ড সংক্রান্ত বিষয় বিস্তারিত ব্যক্ত করবেন বলে জানিয়েছেন।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

1

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

2

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

3

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজ

4

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

5

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

6

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

7

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

8

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

9

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

10

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

11

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

12

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

13

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

14

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

15

বাসাইলে সুজনের নতুন কমিটি

16

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

17

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

18

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

19

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

20