জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ।

মো:মিজানুর রহমান শাহীন 




 দেড়যুগ পর অবশেষে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরে পেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে প্রতি বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে গরুর হাট বসার কারণে শিক্ষার্থীরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছিল।
 
আজ বুধবার (২১ জানুয়ারি) যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছর ধরে বিদ্যালয়ের খেলার মাঠে প্রতি বুধবার নিয়মিত গরুর হাট বসে আসছিল। হাটের দিন তীব্র শব্দ, নোংরা পরিবেশ এবং বহিরাগতদের আনাগোনার কারণে ছাত্র-ছাত্রীরা বুধবার বিদ্যালয়ে উপস্থিত হতে পারতো না।  ওইদিন বিদ্যালয়ের  নামেমাত্র পাঠদান পাঠদান চলতো।

'যৌথ বাহিনীর অভিযান'

​আজ বুধবার  দুপুরে বিদ্যালয়ের মাঠে হাট বসানোর প্রস্তুতি চলাকালীন আকস্মিকভাবে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে বিদ্যালয়ের মাঠ থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এখানে হাট না বসানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘদিন পর স্কুলের মাঠ থেকে গরুর হাট অপসারণের কারণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।অভিভাবকগন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ প্রশাসনের সকলকে সাধুবাদ জানিয়েছেন।
​অভিযান শেষে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আঠারবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোর দায়ে আনোয়ার উদ্দীন, পি: আব্দুল মজিদ নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গরুর হাটের মূল ইজারাদার জমশেদ আলীকে পাওয়া যায়নি, তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

1

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

2

শহীদ জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার

3

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

4

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

5

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

6

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

7

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

8

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

9

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

10

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

11

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

12

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

13

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

14

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

15

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

16

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

17

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

18

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

19

পরকীয়ার বলি

20