জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

  হাবিব 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ইসলামী জোটকে ঘিরে দেশজুড়ে জনমনে কৌতূহল ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে। জোটভুক্ত ইসলামী দলসমূহসহ অন্যান্য শরিক দলের প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীকে প্রচারণা চালিয়ে ভোটের মাঠ ইতোমধ্যেই গুছিয়ে এনেছেন।

ময়মনসিংহ বিভাগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, অন্যান্য জোট শরিকদের তুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি অনেকটাই এগিয়ে রয়েছে। তবে জোটের স্বার্থে কিছু ‘হট ফেভারিট’ ও সম্ভাবনাময় আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এতে করে শুধু একটি আসন নয়, বরং দীর্ঘদিনের শ্রমে গড়ে ওঠা ভোটের মাঠ ও জনসমর্থন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ): জামায়াতের শক্ত ঘাঁটি

ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় আসন হিসেবে পরিচিত। এই আসনে জোটের পক্ষ থেকে এলডিপির নেতা আওরঙ্গজেব বেলালকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও, এখনো জোটের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

তবে মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন চিত্রই তুলে ধরছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলডিপির কোনো প্রার্থীর পক্ষে এই আসনে উল্লেখযোগ্য ভোট পাওয়া কঠিন। এমনকি জামানত রক্ষা করাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

মাঠে এগিয়ে দাড়িপাল্লার প্রার্থী
এর বিপরীতে দাড়িপাল্লা প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে যিনি স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন, তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ষীয়ান নেতা, কারা নির্যাতিত মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ান।

দীর্ঘদিন ধরে তিনি ঈশ্বরগঞ্জবাসীর কাছে একটি পরিচিত ও আস্থার নাম। মাদরাসা প্রতিষ্ঠা, হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা এলাকাবাসীর মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
গণভিত্তি ও সাংগঠনিক প্রস্তুতি
৫ আগস্টের পর থেকে রাজনৈতিক বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান ঈশ্বরগঞ্জের মাটিতে জামায়াতে ইসলামীর পক্ষে শক্ত জনমত গড়ে তুলেছেন।

 দাড়িপাল্লার পক্ষে ইতোমধ্যেই একটি সুস্পষ্ট গণজোয়ার সৃষ্টি হয়েছে। উপজেলা পর্যায়ে একাধিক গণমিছিল ও প্রতিটি ইউনিয়নে বড় বড় সমাবেশ তারই প্রমাণ।
তার নির্দেশনায় জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কাজ করছেন। ভোটকেন্দ্র কমিটি গঠনসহ সকল ধরনের নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


ভুল সিদ্ধান্তে ধ্বসের শঙ্কা

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এত সুসংগঠিত ও প্রস্তুত একটি আসনে জোটের পক্ষ থেকে অন্য কোনো প্রার্থী চাপিয়ে দেওয়া হলে এই উদ্যম, জনসমর্থন ও সাংগঠনিক শক্তি ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এতে ভোটের মাঠে বড় ধরনের ধ্বস নামতে পারে, যা পুরো জোটের জন্যই ক্ষতিকর হবে।
এ কারণেই সাধারণ জনগণ ও মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে—এমন একটি নিশ্চিত সম্ভাবনাময় আসন ছেড়ে দেওয়া কি যুক্তিসংগত সিদ্ধান্ত হবে?

সাধারণ জনগণের প্রত্যাশা
সরিষা ইউনিয়নের বাসিন্দা মো. নাঈম মিয়া বলেন,
“আমরা মাঠে যা দেখছি, তাতে স্পষ্ট—অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান স্যার ছাড়া অন্য কেউ এলে এই আসনটি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

১৮ বাড়ি ইউনিয়নের মো. আল মামুন বলেন,
“ঈশ্বরগঞ্জের মানুষ কাজ আর বিশ্বাস দেখে ভোট দেয়। স্যার ছাড়া অন্য কাউকে দিলে এই ঐক্য ধরে রাখা কঠিন হবে।”

মাইজবাগ ইউনিয়নের মোহাম্মদ সাব্বির বলেন,
“দাড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা নষ্ট হলে এই আসনটি হাতছাড়া হবে। আমরা চাই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবেই মঞ্জুরুল হক হাসান স্যার নির্বাচন করুন।”

সাধারণ জনগণের একটাই প্রত্যাশা—
ময়মনসিংহ–৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসানকে দাড়িপাল্লা প্রতীকে সুযোগ দেওয়া হোক।
 সঠিক সিদ্ধান্ত এলে ঈশ্বরগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করে জোটকে এই আসন উপহার দেবে—এমন বিশ্বাসই এখন সর্বত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

1

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

2

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

3

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

4

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

5

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

6

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

7

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

8

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

9

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

10

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

11

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

12

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

13

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

14

কিশোরগঞ্জে শীতার্তদের শীতবস্ত্র দিলো সেনাবাহিনী

15

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

16

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

17

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

18

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

19

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

20