জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের খোলা প্রান্তরে শোভা পাচ্ছে সাদা কাশফুল

কাজী আতিকুর রহমান।।

নড়াইলের বিস্তীর্ণ খোলা প্রান্তরজুড়ে এখন চোখ জুড়ানো এক দৃশ্য। সাদা কাশফুলে ঢেকে গেছে বিস্তীর্ণ অঞ্চল। শরতের আগমনী বার্তা নিয়ে দুলছে সাদা ফুলের ঢেউ, আর সেই সৌন্দর্যে মোহিত হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা ও দুর দরান্ত থেকে আগত দর্শনার্থীরা।
চিত্রা নদীর তীরবর্তী মাঠ, বালুচর ও রাস্তাঘাটের পাশে সারি সারি কাশফুল যেন প্রকৃতির এক নান্দনিক আয়োজন। সকালে রোদে ঝলমল করা আর বিকেলে নরম আলোয় কাশের মাথা দোলানো সব মিলিয়ে সৃষ্টি করেছে এক স্বপ্নময় পরিবেশ।
কাশফুলের সাথে ছবি তুলতে আসা স্থানীয় তরুণ আসিফ খাঁন ও তানভীর শেখ নাইম বলেন,
প্রতিদিন বিকেলে এখানে এসে বন্ধুদের সাথে আড্ডা দেই। আমাদের বাসা পাশে হওয়ায় দুর দুরান্ত থেকে পরিচিত, আত্মীয়, বন্ধুরা আসে কাশফুলের সাথে ছবি,ভিডিও তুলতে আমাদের বাড়িতে বেড়াতে আসেন।প্রতিদিন এখানে আগত দর্শনার্থীরা ড্রোন উড়িয়ে ফেসবুক ও ইউটিউবাররা কন্টেন্ট তৈরি করে।
সেপ্টেম্বর মাস থেকে নড়াইল হাউজ বিল্ডিং ফিন্যান্স  করপোরেশন (বালুর মাঠ) মহিষখোলা, চিত্রা নদী,নবগঙ্গা নদী ও মধুমতী নদীর তীরে, রেললাইনের পাশদিয়ে সহ নড়াইল জেলার বিস্তীর্ণ খোলা মাঠে শোভা পাচ্ছে সাদা সাদা কাশফুল।চোখে পড়ছে দলে দলে মানুষ ছুটে আসছে মোবাইল ক্যামেরায় বন্দি করতে এই প্রাকৃতিক সৌন্দর্য। 
নড়াইল হাউজি বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (বালুর মাঠ) প্রচুর কাশফুল ফুটে হাজার হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।এখানে যতদিন কাশফুল থাকে ততদিন নতুন নতুন হরেকরকমের দোকান বসিয়ে মেলার পরিবেশ তৈরি হয়।
ছুটির দিন শুক্রবার ও শনিবার সববয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়।শিশুদের খেলাধুলা, তরুণদের ফটোশুট আর প্রকৃতিপ্রেমীদের আনাগোনায় জমে উঠেছে কাশফুল ঘেরা প্রান্তর। কেউ কেউ বলেন, এটি যেন গ্রামের বুকের উপর আঁকা সাদা তুলোর ছবি।
প্রতিদিন বালুর মাঠে হাঁটতে আসা রেশমা খানম ও ইসমাঈল হুসেইন বলেন,আমরা প্রতিদিন সকাল- বিকেলে শরীর চর্চা করি।এখানে সাদা সাদা কাশফুল ফুটেছে দেখলেই মনটা ভালো হয়ে যায় তবে এখানে দূরদূরান্ত থেকে অনেক দর্শণার্থী আসে এবং কাশফুল ছিড়ে নিয়ে যায় এবং গাছ মগ্ন নষ্ট করে যেটা কষ্টদায়ক।
যশোর জেলার বাঘারপাড়া ধলগাঁ থেকে আগত লিখন হোসেন বলেন, আমরা ৫ টা মোটরসাইকেল করে ১০ জন বন্ধু আসছি, ছবি ও কন্টেন্ট তৈরি করতে।এতো সুন্দর পরিবেশ ও নিস্তব্ধ প্রকৃতি যার টানে গতো দুবারো এসেছিলাম আমরা।
এই কাশফুল শুধু সৌন্দর্যের নয়, গ্রামবাংলার এক মৌসুমি ঐতিহ্য, যা প্রতি বছর শরতের আগমনে মনে করিয়ে দেয় প্রকৃতির চিরন্তন চক্র।##


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

1

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

2

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত ল

3

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

4

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

5

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

6

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

7

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

8

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

9

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

10

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

11

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

12

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

13

দিনাজপুরে কৃষির নবযুগ

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

15

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

16

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

17

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

18

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

19

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

20