Mst: Meherun Nesa
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনুষ্ঠিত


‎মোঃ মশিউর রহমান

 দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের (রেজি নং–০০৪১১) অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর পৌর এলাকার কালিতলা পৌর নিউ মার্কেটের অফিস কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ সাদাকাতুল বারী সাদা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, একেএম মাসুদুল ইসলাম মাসুদ (সাবেক পৌর কাউন্সিলর), জেলা দিনাজপুর ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ রাজু, সাধারণ সম্পাদক মোঃ নাসিম, ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ মোকারম হোসেন মুকুল এবং মোঃ রুস্তম আলী।
অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান দিনাজপুর সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সাধুরাম রবিদাস। এ সময় সহযোগিতা করেন একই দপ্তরের সহকারী পরিদর্শক মোঃ আলমগীর মিয়া।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন—
সভাপতি: মোঃ শহিদুল্লাহ
সহ-সভাপতি: মোঃ জুয়েল
সাধারণ সম্পাদক: মোঃ বিপ্লব
সহ-সাধারণ সম্পাদক: মোঃ জসিম উদ্দিন
কোষাধ্যক্ষ: মোঃ মমিনুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: মোঃ মিন্টু
দপ্তর সম্পাদক: মোঃ আসাদ
প্রচার সম্পাদক: মোঃ সুমন
নির্বাহী সদস্যরা হলেন আতাবুর রহমান, আব্দুল কাদের, মোঃ শাহিন ও মোঃ মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনা এবং ফল ব্যবসার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

1

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা

2

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

3

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

4

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

5

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

6

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

7

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

8

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

9

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

10

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

11

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

12

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

13

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

14

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

15

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি

16

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

17

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

18

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

19

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

20