জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হেভিওয়েট ৫ প্রার্থীর পথসভা

মোঃ মানসুরুল হক রবিন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত পাঁচ জন হেভিওয়েট প্রার্থী একত্রিত হয়ে মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সভার নতুন বাজার এলাকায় এক পথসভা করেছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই এই পাঁচজন প্রার্থী মনোনীত প্রার্থীর বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। মনোনয়ন প্রত্যাশী ওই পাঁচ নেতা পথে নেমে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজেদের দাবি পুনর্বিবেচনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মাসুদ হিলালী,২০১৮ সালে মনোনয়ন প্রাপ্ত বীর 

মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু,কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন,সাবেক কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শরীফুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।
হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বঞ্চিত প্রার্থীরা অবিলম্বে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, ঘোষিত প্রার্থীর মনোনয়ন দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের প্রতি অবিচার। তারা হুঁশিয়ারি দেন যে, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন।
এ সময় প্রার্থীরা প্রত্যেকেই তাদের বক্তব্যে নিজেদের যোগ্যতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে মনোনয়ন পরিবর্তনের জন্য কেন্দ্রের প্রতি জোরালো দাবি জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

1

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

2

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

3

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

4

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

5

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

6

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

7

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

8

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

9

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

10

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

11

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

12

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

13

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

14

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

15

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

16

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

17

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

18

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

19

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

20