জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শুভেচ্ছা

মোঃ মশিউর রহমান 
৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে দিনাজপুর জেলায় আগমন উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত, শৃঙ্খলাবদ্ধ ও চৌকস পুলিশ দল মাননীয় উপদেষ্টা মহোদয়কে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “ভোটের গাড়ি” কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাননীয় উপদেষ্টা মহোদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোটাধিকার। তাই সকল ভোটারকে নির্ভয়ে, স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসাহের সঙ্গে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

1

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

2

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

3

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

4

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

5

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

6

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

7

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

8

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

9

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

10

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

11

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

12

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

13

হাইমচরে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যো

14

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

15

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

16

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

17

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

18

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

19

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

20