জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

মোঃ বিদ্যুৎ হোসেন 
নওগাঁ জেলার ১১ নম্বর শিকারপুর ইউনিয়নের ভরট্ট গ্রামের নওগাঁ বিলমুখী সংযোগ সড়কটি বর্তমানে মারাত্মক ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার কৃষক তাদের জমিতে যাতায়াত করেন। তবে সাম্প্রতিক সময়ে রাস্তার একপাশের মাটি সরে গিয়ে ইটভাটা সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এর ফলে যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং যেকোনো মুহূর্তে পুরো রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, এই রাস্তা দিয়েই তারা প্রতিদিন ফসল আনা-নেওয়া করেন। রাস্তার বর্তমান অবস্থায় তাদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষার পানিতে পাশের বিলের চাপ এবং মাটির ধসের কারণে রাস্তার একটি বড় অংশ ভেঙে গেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ জিল্লুর রহমান বলেন, “ভরট্ট থেকে নওগাঁ বিলে যাতায়াতের এই রাস্তা হাজার হাজার মানুষের জীবনরেখা। রাস্তার বেহাল অবস্থায় অতি দ্রুত গাইড ওয়াল নির্মাণ না করলে জনগণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।”

তিনি আরও বলেন, “আমি এলজিইডি (LGED) প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

1

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

2

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

3

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

4

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

5

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

6

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

7

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

8

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

9

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

10

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

11

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

12

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

13

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

14

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

15

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

16

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

17

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

18

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

19

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

20