জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন বিবৃতি

খ,ম,জায়েদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক বিএনপি নেতা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য   বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, এস. এ. কে. একরামুজ্জামান আবেকঘন বিবৃতি প্রদান করেছেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

শনিবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দু’যুগেরও অধিক সময় ধরে নাসিরনগরের মানুষের সঙ্গে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছি। এই দীর্ঘ সময়ে জনগণের ভালোবাসা ও আস্থা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিবার্য পরিস্থিতিতে নাসিরনগরের মানুষের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ আমার পাশে ছিল। এজন্য আমি চিরকৃতজ্ঞ।

এক প্রশ্নে তিনি বলেন, “আসন্ন নির্বাচনে আমাকে নিয়ে মানুষের আন্তরিকতা ও আগ্রহ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করছে। তবে সার্বিক দিক বিবেচনায় আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে একরামুজ্জামান বলেন, “বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ২০ বছরের পথচলায় আবেগ ও আত্মার বন্ধন গড়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন বিষয়ে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা ও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।”

তিনি বলেন, “নাসিরনগর উপজেলাবাসীর যেকোনো দুঃসময়ে আমি আছি, থাকবো আমৃত্যু আপনাদের পাশে, এটি আমার অঙ্গীকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

1

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

2

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

3

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

4

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

5

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

6

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

7

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

8

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

9

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

10

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

11

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

12

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

13

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

14

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

15

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

16

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

17

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

18

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

19

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

20