জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলামীর ফরম সংগ্রহ

পলাশ হাওলাদার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর-৩, তথা গলাচিপা–দশমিনা

 আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম

 সংগ্রহ করেছেন অধ্যাপক মো. শাহ আলম।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং 

কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর কার্যালয় 

থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় 

উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

 তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে কার্যালয় 

চত্বরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মনোনয়ন ফরম সংগ্রহের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অধ্যাপক

 মো. শাহ আলম। তিনি বলেন, “গলাচিপা-দশমিনার মানুষ দীর্ঘদিন

 ধরে অবহেলিত। আমি রাজনীতিতে এসেছি সাধারণ মানুষের অধিকার

আদায়ের জন্য। এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও 

স্বাস্থ্যসেবার মানোন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে, 

তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

স্থানীয় জামায়াত নেতাকর্মীরা জানান, অধ্যাপক শাহ আলম দীর্ঘদিন

 ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত 

রয়েছেন। শিক্ষা, মানবসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর 

সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর কাছে একজন 

পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 

গলাচিপা–দশমিনা আসনে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা

 দিন দিন বাড়ছে।

 



 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

1

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

2

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

3

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

4

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

5

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

6

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

7

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

8

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

9

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

10

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

11

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

12

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

13

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

14

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

15

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

16

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

17

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্র

18

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

19

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

20