জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

মুহাম্মদ সাইফুল ইসলাম 
আনোয়ারা-কর্ণফুলীবাসীর দোয়া ও ভোট চেয়েছেন, মাওলানা এস এম শাহজাহানকে মোমবাতি মার্কায় ভোট দিন " মাওলানা এস এম শাহজাহান আনোয়ারা উপজেলার ডুমুরিয়া সৈয়দ বাড়ী ৮নং চাতরি ইউনিয়নের এক কৃতী ব্যক্তিত্ব। একজন সফল রাজনীতিক ও শিক্ষানুরাগী সমাজসেবী হিসেবে যাঁর ভূমিকা অনন্য। তাঁর জন্ম ১৯৬৫ সনে। এশিয়াখ্যাত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা থেকে কৃতিত্বের সঙ্গে কামিল (হাদিস) উত্তীর্ণ হন। ১৯৯১ সনে আনোয়ারা কলেজ থেকে ডিগ্রী পাস করেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অধ্যয়নকালে ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সক্রিয় সদস্য হন। ১৯৮২/৮৩ সনের দিকে ছাত্রসেনা জামেয়া শাখার সহ-সভাপতি ছিলেন। ১৯৮৬ সনে ছাত্রসেনা আনোয়ারা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯০ সনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠিত হলে দলটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে সুন্নি মতাদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। সুন্নিয়তের রাজনীতির সামনের কাতারের তথা তৃণমূলের একজন লড়াকু সৈনিক তিনি। সুন্নি মতাদর্শের আলোকে গণমুখী ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আজীবন নিবেদিত আছেন। ত্যাগী পরিচ্ছন্ন রাজনীতিক এস এম শাহজাহান পুরো আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় তাঁর প্রচুর পরিচিত ও খ্যাতি রয়েছে। পরিচ্ছন্ন ভাব মর্যাদার অধিকারী তিনি। সুন্নিয়তের রাজনীতিকে এগিয়ে নিয়ে মানবমুক্তি ত্বরান্বিত করাই তাঁর জীবনের ভিশন ও মিশন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এস.এম শাহজাহান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী উপজেলা দীর্ঘদিন ধরে শাসকগোষ্ঠীর বঞ্চনা, অবহেলা ও উপেক্ষার শিকার। বিগত দিনগুলোতে এখানকার এমপি-মন্ত্রীরা এই বৃহত্তর সংসদীয় এলাকার সুষম পরিকল্পিত উন্নয়নে তেমন কিছু করেনি। তারা কেবল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে নিজেদেরই আখের গুছিয়েছে। নিজেদের ভাগ্য বদল করেছে। দলীয় নেতাকর্মীদের তোয়াজ-তোষণ করেছে। বিগত দিনে সকল সরকারের আমলে আনোয়ারা-কর্ণফুলী এলাকার বিপুল জনগোষ্ঠী নানাভাবে বন্ধনা, উপেক্ষা ও অবহেলার শিকার হলেও কোনো প্রতিকার মেলেনি। সত্যিকার জনদরদী জনপ্রতিনিধি তাদের ভাগ্যে জুটেনি। এবার সময় ও সুযোগ এসেছে ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দেয়ার। সত্যিকার জনবান্ধব জনপ্রতিনিধি চায় আনোয়ারা-কর্ণফুলীবাসী। তাই এ সংসদীয় আসনে পরীক্ষিত জনদরদী ত্যাগী নেতা মাওলানা এস এম শাহজাহানকে ভোটে জয়ী করে এখানকার মানুষের ভাগ্য বদলে দিতে হবে। সর্বস্তরের সুন্নি সুফিবাদি জনতার প্রতীক হচ্ছে মোমবাতি। এ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে মাওলানা এস এম শাহজাহানকে বিজয়ী করে সংসদে পাঠালে তিনিই হয়ে উঠবেন এখানকার মাটি ও মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর মাধ্যমে সত্যিকার অর্থে জনকল্যাণ নিশ্চিত হতে পারে। জনগণের ভোটের মর্যাদা ও আমানত সুরক্ষায় তাঁকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
নির্বাচনী প্রতিশ্রুতি, আনোয়ারা-কর্ণফুলীকে ঘিরে কী তাঁর লক্ষ্য বা পরিকল্পনা:
অত্যন্ত দু:খজনক ও দূর্ভাগ্যজনক যে, চট্টগ্রাম মহানগরের একেবারে কাছাকাছি এলাকায় অবস্থিত আনোয়ারা কর্ণফুলী এলাকা। কর্ণফুলী নদী, চট্টগ্রাম সমৃদ্ধ বন্দরের লাগোয়া এই এলাকা বহু আগে থেকেই বিপুল সম্ভাবনার জনপদ হিসেবে গড়ে ওঠার সুযোগ ছিল। বিগত সরকার আনোয়ারায় টানেল করেছে, কিন্তু তা সাধারণ মানুষের তেমন কোনো কাজে আসছে না। এই প্রকল্পের নামে কিছু নেতা, এমপি-মন্ত্রী আখের গুছিয়েছে। অপরিকল্পিত এই টানেলের সুফল থেকে এখানকার মানুষ অনেকটা বঞ্চিত। এই টানেলের কারণে মাসে কয়েক কোটি টাকা সরকার গচ্চা দিচ্ছে। এখানকার সর্বস্তরের মানুষ যাতে প্রকৃত উন্নয়নের স্বাদ পায়। এখানে যাতে পরিকল্পিত উন্নয়ন হয়। এখানে যেন প্রকৃত অর্থে উপশহর এবং অর্থনৈতিক জোন গড়ে ওঠে সে প্রয়াস চালাবেন মাওলান এস এম শাহজাহান। আনোয়ারা হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) কে ডিগ্রী কলেজকে সরকারিকরণ, কয়েকটি প্রাচীন উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ, একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া, প্রবাসীদের বিদেশ গমনে বিশেষ সহায়তা দেয়া, গ্রাম আদালত ও সালিশি ব্যবস্থাকে কার্যকর করা, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, সন্ত্রাস-মাদকের থাবা থেকে পুরো এলাকাকে মুক্ত করা, নারী নিপীড়ন, যৌতুক ও শিশু নির্যাতন থামাতে বিশেষ উদ্যোগ নেয়াসহ নানা জনমুখী পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন মাওলানা এস এম শাহজাহান।
সৎ, ত্যাগী উদ্যমী জনদরদী ব্যক্তিত্ব মাওলানা এস এম শাহজাহানকে আসন্ন নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আসুন এই এলাকার মানুষের ভাগ্য বদলে দিই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

1

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

2

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

3

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

4

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

5

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

6

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

7

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

8

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

9

নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এঁর বদল

10

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

11

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

12

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

13

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

14

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

15

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

16

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

17

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

18

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

19

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

20