জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর আজ রাতে সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে রাতেই তারেক রহমান মা বেগম খালেদা জিয়ার মতোই শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে পুরোদমে মাঠের নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারেক রহমানের কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকালে তিনি সিলেটে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সেখান থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক কয়েকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় দুপুর আড়াইটার দিকে যোগ দেবেন।

এরপর বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যাবেন তারেক রহমান। সেখান থেকে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে বিকেল ৫টায় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।

এ ছাড়া একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে জনসভায় যাবেন তারেক রহমান। সেখান থেকে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

উল্লেখ্য, ২২ বছর আগে দলের যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন।

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

1

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

2

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

3

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

4

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

5

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

6

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

8

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

9

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

10

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

11

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

12

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

13

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

14

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

15

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

16

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

17

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

18

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

19

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

20