জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

 সুমন আহমদ খান 

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সর্বশেষ সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন ও আসন্ন নির্বাচনের বিষয়ে নেতারা কঠোর বক্তব্য দেন। শনিবার বিকেলে আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি।তিনি অভিযোগ করে বলেন, একদল অপকর্ম করে গেছে, আরেকদল সেই অপকর্মের দায় নিয়ে আরও শক্তিশালী দখলদার হয়ে উঠেছে। তিনি সতর্ক করে বলেন, আগামী নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।
সংস্কার নিয়ে তিনি বলেন, কিছু রাজনৈতিক শক্তি জুলাই সনদ ও গণভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি জোটের বাইরে থাকা ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন, নির্বাচনের জন্য যারা পাগল হয়েছিল, এখন তারাই নির্বাচন পিছানোর জন্য পাগল হয়ে গেছে।তিনি দাবি করেন, জনগণ জালেম ও চাঁদাবাজ শক্তিকে প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে দেশ দুই ভাগে বিভক্ত। তিনি বলেন, জুলাই বিপ্লবের রক্ত কখনো বৃথা যাবে না, বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদ মাথা তুলতে পারবে না। তিনি আসন্ন নির্বাচনকে গণভোটের অংশ হিসেবে উল্লেখ করে “হ্যাঁ” ব্যালটে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্য নেতারা বলেন, ফ্যাসিবাদ উৎখাতে জনগণের ত্যাগের কথা স্মরণ করে দেশের ভবিষ্যৎ কুরআন–সুন্নাহর আলোকে পরিচালনার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে। তারা দাবি করেন, আট দলের ঐক্য আগামী নির্বাচনে দেশের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

1

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি

2

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

3

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

4

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

5

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

6

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

7

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

8

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

9

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

10

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

11

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

12

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

13

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

14

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

15

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

16

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

17

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

18

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

19

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

20